1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ১ টি বন্ধের নির্দেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

সাতকানিয়ায় ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ১ টি বন্ধের নির্দেশ

ইকবাল হোসেন:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৬৪ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় সারা দেশের ন্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা আলোকে অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম মনিটরিং এর অংশ হিসেবে রবিবার (৫ জুন) উপজেলার কাঞ্চনা, বাজালিয়া এবং কেরানীহাটে অভিযান পরিচালনা করে বাজালিয়ার সেবা ডায়াগনস্টিক সেন্টার এন্ড নরমাল ডেলিভারী হোম ও কেরানীহাট বাজারের সাজেদা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার কে সিলগালা করা হয়।

এবং কাঞ্চনার ফুলতলার হেলথ ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারকে বন্ধের নির্দেশ দেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাগ আইন ১৯৪০ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় কেরানীহাট বাজারের গারাংগিয়া শাহ মজিদিয়া ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং মা মেডিকো ফার্মেসী কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধসমূহ ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। অভিযানের সময় সহযোগিতায় ছিলেন ডাঃ কে এম আবদুল-আল-মামুন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, সাতকানিয়া ও ছরওয়ার কামাল, স্যানিটারী ইন্সপেক্টর, সাতকানিয়া, চট্টগ্রাম সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net