1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাইমুড়িতে তরুণীকে তল্লাসি করে ইয়াবা উদ্ধার করল পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ

সোনাইমুড়িতে তরুণীকে তল্লাসি করে ইয়াবা উদ্ধার করল পুলিশ

মোঃ দেলোয়ার হোসেন,নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩২১ বার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ইয়াবাসহ এক তরুণীকে আটক করেছে পুলিশ।

আটককৃত মোসাম্মৎ শাহিদা আক্তার মনি (২০) সোনাইমুড়ী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ভানুয়াই গ্রামের আবুল কালাম জিলানীর বাড়ির মো.রুবেলের স্ত্রী।

সোমবার (৬ জুন) দুপুরে আটককৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রোববার রাত ৮টার দিকে সোনাইমুড়ী পৌরসভা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই তরুণী আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশী করে ২০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

ওসি আরো জানায়,এ ঘটনায় আটককৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net