1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১১৬ আলেমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও বিরোধীদলীয় নেতাদের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

১১৬ আলেমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও বিরোধীদলীয় নেতাদের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ

আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫১৪ বার

গত ৬ জুন ২০২২ পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের কমিউনিটি হলে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল (এফআরআই) এর আয়োজনে বাংলাদেশে গণ কমিশন কর্তৃক ১১৬ আলেমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও বিরোধীদলীয় নেতাদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল বুরহান উদ্দীন চৌধুরী ও সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম সফর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাদির সালেহ।এতে বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, যুক্তরাজ্য জামায়াত নেতা মোঃ আমিন চৌধুরী, জামাল উদ্দিন, অনলাইন এক্টিভিস্ট ফোরাম ইউকের সেক্রেটারি দেলওয়ার হোসেন এবং এফআরআই এর সহসভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সদস্য কে করাম।সভায় কুরআন তেলওয়াত করেন এফআরআই এর সদস্য মো : সালেহ আহমদ ও জাগরণী সংগীত পরিবেশন করেন রায়হান চৌধুরী।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এফআরআই এর সহসভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, মোঃ ইকবাল হোসাইন, প্রচার সম্পাদক মোঃ ফান্টু, জাস্টিস ফর ভিক্টিমস এর সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ জিলানী, সাবেক দিগন্ত সাংবাদিক মোঃ আব্দুল বাকী, বিশিষ্ট ইউটিউবার পারভেজ আহমেদ সুজা, মানবাধিকার কর্মী মোঃ আলম আহমেদ, মোঃ ছালেহ আহমদ, হাবিবুর রহমান, তাবাছছুমা সাফা, মোঃ শাহরিয়ার ওয়াহিদ, মোঃ মাহাদী হাসান, আব্দুল বারী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান অনির্বাচিত সরকারের মদদপুষ্ট তথাকথিত গণকমিশন দেশের সম্মানিত ১১৬ আলেমের তালিকা করে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে।যারা নিজেরাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তারাই আবার নিরপরাধ আলেমদের তালিকা দুদকে জমা দেয়।সম্প্রতি চট্রগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ড এবং বিস্ফারণের ঘটনাও আওয়ামীলীগ নেতাদের দুর্নীতি ও অনিয়মের কারণে ঘটেছে।সরকার তাদের অপকর্ম ঢাকতে ভিন্নমতের লোকদের গুম, খুন ও জেলে বন্দি করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।তারা অবিলম্বে ১১৬ আলেমের নামে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও কারাবন্দী সকল বিরোধীদলের নেতাকর্মীদের মুক্তি দেয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net