1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে বিএনসিসির উদ্যোগে বৃক্ষরোপণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

কুবিতে বিএনসিসির উদ্যোগে বৃক্ষরোপণ

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৪৭ বার

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২২ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটক সংলগ্ন রাস্তার দুপাশে উষ্ণমণ্ডলীয় উদ্ভিদ লাল সোনাইল গাছের ২০ টি ছাড়া রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন এ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, প্লাটুন কমান্ডার ও বিএনসিসিও সেকেন্ড ল্যাফটেন্যান্ট প্রফেসর ড. মো.শামিমুল ইসলাম, প্লাটুন কমান্ডার মোসা: শামসুন্নাহার, ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহা. হাবিবুর রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিএনসিসির সদস্যবৃন্দ ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্যাডেট সার্জেন্ট হাসানুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের কমান্ডার স্যার ও ম্যামদের সহযোগিতায় আমরা প্রতি বছরেই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। এর ধারাবাহিকতায় এবছর আমরা একেবারে ভিন্ন ধরণের কিছু ফুলের গাছ লাগিয়েছি যার নাম লাল সোনাইল। এই ফুলগাছ আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যকে আরও বেশি বর্ধন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net