1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম সীতাকুন্ডে ৬ পরিবারের বসত ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

চট্টগ্রাম সীতাকুন্ডে ৬ পরিবারের বসত ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৮৩ বার

সীতাকুন্ড থানাধীন ১নং সৈয়দপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পূর্ব সৈয়দপুর এলাকায় ব্যক্তিগত শত্রুতার জের ধরে ৬টি পরিবারের ঘরে আগুন লাগিয়ে পুড়ে দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবার।

২ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ফারজানা আক্তার বৃষ্টি,তিনি বলেন, গত ২৮ মে ২২ইং তারিখে দিবাগত রাতে অনুমানিক ২টার সময় আগুন গালিয়ে দিয়ে আমাদের ঘরসহ ৬টি পরিবারের প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি সাধন করেন তোফাজ্জল গংরা। আমাদের সাথে তোফাজ্জল গংদের মামলা মোকাদ্দমা চলছিল ,যার একটি মামলা নং ২৮৭/ মামলা দেওয়ার পর থেকে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।

তিনি আরো বলেন, আগুন লাগার একদিন আগে তারা আমাদেরকে হুমকি দিয়ে বলে,তোদেরকে ঘুমের মধ্যে ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারব দেখি তোদের কে বাচাঁবে বলে নানাভাবে হুমকি দিয়ে বাড়ী থেকে উচ্ছেদের পায়তার করে আসছে।

গত ২৮ তারিখে তাদের দেওয়া মিথ্যা মামলা থেকে জামিন নেওয়ার জন্য আমরা যখন চট্টগ্রাম গিয়েছি সেই সুবাদে বাড়ীতে থাকা মহিলাদেরকে হুমকি দিয়ে বলেন,আজ রাতে তোদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলব মহিলারা তাদের হুমকি ধামকি দেখে আমাদের আত্নীয় সজনদের বাড়ীতে চলে যায়।

তিনি বলেন,আমাদের পরিবারকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন তোফাজ্জল,আমরা নিরুপায় হয়ে সাংবাদিক ভাইদের স্বর্ণপূর্ন হয়েছি যাতে করে আমরা আইনগত ভাবে সহযোগিতা পাই। তিনি বলেন,তোফাজ্জলের জ্বালায় আমরা ঘরবাড়ী হারিয়েছি,বর্তমানে আত্নীয় সজনদের বাড়ীতে গিয়ে ও আমরা শান্তিতে থাকতে পারছিনা ,আইনগত ভাবে কোন সহযোগিতা করছে না থানা পুলিশ।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি জগতের মা আপনিই পারেন এই জালিমদের হাত থেকে রক্ষা করতে, আপনি ছাড়া এই জালিমদের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আগুনে পুড়িয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মীর হোসেন, মোচাম্মৎ ফেরদৌসী, তানজিনা আকতার,নূরনবী,পারভীন,মোহাঃ ইব্রাহিম, মোঃসেলিনা,শাকিলা,ফারহানা ছেমনারার বেগম,সোনিয়া,ইদ্রীস,সীমা,তাজবী,ফাহিম,সিফাত,আবীর,ঈশা,সৌরভ,তায়েফ,শাহারীয়ার,তাহামীনা,ফাতেমা বেগম,হোসনেরা,ঈশা,আয়েশানুর, শাহাজাহান ও প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net