1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে চাকুরী করতে এসে সিলেটে লাশ হয়ে ফিরলেন ওলিউর, দুপুরে জানাযা শেষে দাফন! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

চট্টগ্রামে চাকুরী করতে এসে সিলেটে লাশ হয়ে ফিরলেন ওলিউর, দুপুরে জানাযা শেষে দাফন!

ইকবাল ইবনে মালেক। চট্টগ্রাম।
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৬৪ বার

সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকান্ডের বিস্ফোরণ দুর্ঘটনা ফেইসবুকে লাইভে সবাইকে জানাতে গিয়ে করুণভাবে মৃত্যু বরণ করেন কিশোর ওলিউর রহমান নয়ন। ওলিউর ফেইসবুক লাইফের মাধ্যমে মুহুর্তে সবাই জানতে পারে বিএম ডিপোর আগুন লাগার সংবাদ। ওলিউর লাইভ ভিডিও শুধু অনলাইনে নয় বরং জাতীয় পর্যায়ে মিডিয়া গুলোতে স্থান করে নেয়। ভাগ্য বরই নিমর্ম সংবাদ দিতে গিয়ে নিজে আজ সংবাদের শিরোনাম।

ফেইসবুক লাইফ চলাকালীন কিশোর ওলিউরের হৃদয় বিদারক মর্মান্তিক মৃত্যুতে সবাই আজ শোকাহত। দুর্ঘটনা ফেইসবুকে লাইভ চলাকালীন ওলিউর এমন করুণ মৃত্যু মানুষের হৃদয় ভেঙে দিয়েছে মানুষ আজ বাকরুদ্ধ এবং স্তব্ধ।

দুর্ঘটনার দিন বিকাল বেলা ওলিউর বাবার কাছে বিকাশে পাঁচ হাজার টাকা পাঠাই। দিন মজুর পিতা আশিক মিয়া ছেলের টাকা পেয়ে সন্ধ্যায় বাসায় চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় সদাই নিয়ে বাড়িতে ফিরেন। বাড়ি ফিরে রাতে স্থানীয় সাংবাদিকের কল পেয়ে ছেলের মৃত্যু সংবাদ জানতে পারেন। টাকা পাঠিয়ে ছেলেটা এভাবে ফাঁকি দিয়ে চলে যাবে ভাবতে পারেনি আশিক মিয়া। বাকরুদ্ধ আশিক মিয়া ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারেননি। শোকাহত পিতা বুকে পাথর চেপে ছেলে লাশ নিতে সিলেট থেকে ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে লাশ রাখার মর্গে।

দুর্ঘটনার সময় অনেকের সাথে ওলিউর খাবার ছুটিতে বাহিরে থাকার কথা ছিল। কিন্তু আগুন লাগার সংবাদ ফেইসবুক লাইফ করার জন্য সে দুর্ঘটনার স্থান ত্যাগ করেনি। সমপার্টিদের বারবার নিষেদ উপেক্ষা করে ওলিউর বিরাহীন ফেইসবুকে লাইফ চালিয়ে যায়। ওলিউর চল্লিশ মিনিটে অধিক সময় ধরে লাইভ চলা ভিডিতে ৩৯ মিনিটে বিকট শব্দের বিস্ফোরণ দেখা যায় এতে ভিডিও পুরো স্থান অন্ধকার ডেকে যায়। উত্তপ্ত আগুনের তীব্র লেলিহান শিখার ভয়াবহ বিস্ফোরণে ঘোর অন্ধকারে মুহুর্তে হারিয়ে যায় ওলিউর। এক নিমেষে শেষ হয়ে যায় ওলিউর সব স্বপ্ন। আর নিভে যায় দিন মজুর পিতা আশিক মিয়ার আশার প্রদ্বীপ।

প্রাণহীন নিথর দেহে আজ সকাল নয়টা সিলেটে গ্রাম বাড়িতে লাশ হয়ে পিতার সাথে ফিরেন ওলিউর। ওলিউর লাশ দেখে শোকের মাতন উঠে তাঁর বাড়িতে। আত্মীয় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে ফটিগুলি কর্মধা কুলাউড়া মৌলভীবাজার।

মা-হারা ওলিউর তিন ভাই বোনের মধ্যে সবাইর বড় ছিল। মাত্র চার মাস আগে জীবিকার তাগিতে সিলেট থেকে চট্টগ্রাম শহরে পারি জমান। বন্দর নগর শহর চট্টগ্রামে জীবনকে বাঁচাতে এসে চিরদিনের জন্য জীবনটাকে হারিয়ে ফেলেন ওলিউর।

আত্মীয় স্বজন প্রিয় বন্ধুবান্ধবকে কাঁদিয়ে দুপুর দুই টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরে চির নিদ্রায় সাহিত হয় কিশোর ওলিউর রহমান নয়ন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net