1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিকিৎসা সাহায্যে এগিয়ে আসার আহবান চন্দনাইশের আর্দশ শিক্ষক বজলুর রহমান বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

চিকিৎসা সাহায্যে এগিয়ে আসার আহবান চন্দনাইশের আর্দশ শিক্ষক বজলুর রহমান বিনা চিকিৎসায় বিছানায় কাতরাচ্ছে

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৭৩ বার

উপজেলার পশ্চিম এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসার প্রাপ্ত শিক্ষক
বজলুর রহমান বার্ধক্যের কারণে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে বিছানায়।
অর্থাভাবে সঠিকভাবে চিকিৎসা নিতে পারছেন না তিনি। খেয়ে না খেয়ে
চলছে জীবন।

উপজেলার পশ্চিম এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্দশ শিক্ষক
বজলুর রহমান একনাগারে ৩৪ বছর শিক্ষকতা করার পর ২০০০ সালে ৩০ আগষ্ট অবসর
গ্রহন করেন। তিনি এর পূর্বে মোহাম্মদপুর আসহাব সোবহান সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে নিজ
এলাকা পশ্চিম এলাহাবাদের অনেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে জীবনে
প্রতিষ্ঠা হওয়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু নিজের জীবনে সফলতা তথা
সচ্চলতা আনতে পারেনি। তিনি প্রাথমিক শিক্ষকতার পাশাপাশি টিউশনি ও
মক্তবে পড়িয়ে অতিকষ্টে সংসার চালাতেন। সংসার জীবনে স্ত্রী, ৪ ছেলে, ৩
মেয়েসহ ৭ জনের পরিবারে ৪ শতক ভিটি ছাড়া আর কোন সম্পদ ছিল না। ছেলে
মেয়েরা বর্তমানে বিবাহিত অবস্থায় থাকার কারণে যে যার সংসার জীবন
অতিবাহিত করছে। পিতা-মাতার সংসারে সহযোগিতা করার মত কারো
সামথর্য নেই। ফলে অনেক পুরানো জরাঝীর্ণ মাটি ঘরের ২টি কক্ষে কোনরকমে
বসবাস করছেন এ অবসর প্রাপ্ত শিক্ষক বজলুর রহমান। তার স্ত্রী উম্মে খায়েরের
সেবা নিয়ে সামান্য পেনশনের টাকা দিয়ে অতিকষ্টে চলছে ২ জনের সংসার।
কথায় বলে “নুন আনতে পান্তা পুরায়” এমন অবস্থায় চলছে আর্দশ শিক্ষক
বজলুর রহমানের জীবন। শিক্ষক বজলুর রহমান বার্ধ্যকের কারণে বিভিন্ন রোগে
আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন। তার স্ত্রী বা অন্য কাহারো সহযোগিতা
ছাড়া চলাচল করতে পারেন না তিনি। কোনরকমে দাড়াঁলে আবার মাথা চক্কর দিয়ে
পড়ে বলে যায় বলে জানালেন তার স্ত্রী।

খাওয়া পড়ার পাশাপাশি ঔষধ খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। শিক্ষকতা জীবনে ১৯৯৪
শ্রেষ্ট সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। বসবাসের মাটির ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টির
পানিতে বসতঘরে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। কোন স্বহৃদয় ব্যক্তি বা তার কোন
শিক্ষার্থী এ অসুস্থ অসহায় শিক্ষকের পাশে এসে দাড়াঁলে হয়তঃ জীবনের শেষ
বয়সে শান্তির শ্বাস নিতে পারতেন শিক্ষক বজলুর রশিদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net