1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

চৌদ্দগ্রামে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৪২ বার

বাংলাদেশ আ’লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতা জুয়েলের কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চৌদ্দগ্রাম বাজার এলাকাসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ শেষে স্থানীয় সাংসদ কার্যালয়ে এসে শেষ হয়।

শনিবার (৪ জুন) সকালে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় সাংসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী জানে আলম মোল্লা, মাহবুবুল হক মোল্লা বাবলু, সিরাজুল ইসলাম মেম্বার, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা গাজী কাজল প্রমুখ।

উপজেলা যুবলীগ নেতা কাজী আবুল কালামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা আ’লীগের উপদেষ্টা আবু মূছা ভূঁইয়া স্বপন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, কাউন্সিলর কাজী বাবুল, কামাল উদ্দীন, হাসান শরীফ মামুন, উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল করিম, যুবলীগ নেতা কাউছার হামিদ বাশার, আক্তার হোসোন মোল্লা রতন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দিন লিমনসহ উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net