ঢাকা   ০৩:২১:১০ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

তিতাসে গ্রামীণ রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে দুই গ্রামের মানুষ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৫৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা তিতাস উপজেলার উত্তর ও দক্ষিণ শ্রীনারায়ণ কান্দি গ্রামের প্রায় দেড় কিলোমিটার রাস্তাটির বেহাল দশার কারণে দুই গ্রামের হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাচ্ছেন। এই রাস্তা দিয়ে এলাকার কৃষক, শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি পেশার মানুষ চলাচল করে।

স্থানীয়রা জানান, দ্রুত ওই রাস্তাটি পাকা না করা হলে এলাকার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।

জানা গেছে, উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি পাকা রাস্তা থেকে উত্তর ও দক্ষিণ শ্রীনারায়ণ কান্দি গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অবহেলিত এই কাঁচা রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে থাকলেও নেই পাকাকরণের উদ্যোগ। সামান্য বৃষ্টির পানিতে মাটি গলে কাঁদায় পরিণত হয়। পুরো বর্ষা মৌসুম জুড়েই রাস্তাটি কাঁদা পানিতে একাকার হয়ে পড়ে। ফলে এ রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত, অসুস্থ রোগীকে হসপিটাল ও বিভিন্ন মালামাল আনা নেওয়ায় করতে বেকায়দায় পড়তে হয়। এতে তাদের ভোগান্তি ও ব্যয় দুটিই বাড়ে।

এছাড়া এ রাস্তা দিয়ে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ, উপজেলা ও শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে।

উত্তর শ্রীনারায়ণ কান্দি গ্রামের রুস্তম মোল্লা বলেন, দীর্ঘ সময় পার হলেও গ্রামীণ এই রাস্তাটি পাকাকরণের কোন উদ্যোগ নেই। এতে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। যদি রাস্তাটি দ্রুত রাস্তাটি পাকাকরণ করা হয় তাহলে আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হবে এবং এলাকাবাসী উপকৃত হবে। আমরা দ্রুত এই রাস্তাটি পাকাকরণ করার দাবি জানাই।

রিক্সাচালক সুমনসহ কয়েকজন জানান, গাজীপুর ও বাতাকান্দি বাজার থেকে কাটরাশইন বাজার থেকে উত্তর ও দক্ষিণ শ্রীনারায়ণ কান্দি গ্রামে যেতে হলে অনেক কষ্ট করে গাড়ি নিয়ে যেতে হয়। যাত্রী নিয়ে যাওয়া তো দুরের কথা। বর্তমানে রাস্তার যে বেহাল দশা দ্রুত পাকাকরণ করা না হলে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পরবে। দ্রুত রাস্তাটি পাকাকরণ করার জন্য স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা।

এবিষয়ে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পাভেল মাহমুদ বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশা আমি এবার প্রথম ইউপি সদস্য নির্বাচিত হয়ে রাস্তাটি পাকাকরণের জন্য উদ্যোগ নিয়েছি এবং বাজেট করে অনুমোদন এর জন্য সব কাগজপত্র উপজেলা জমা দিয়েছি। ইনশাআল্লাহ আগামী ১ বছর মধ্যে দ্রুতই এই রাস্তাটি পাকাকরণ করা হবে। এছাড়াও আমি নির্বাচি হওয়ার পর দক্ষিণ শ্রীনারায়ণ কান্দি ব্রিজ হতে কুয়েতী জামে মসজিদ পর্ষন্ত ২০০ মিটার সিসি ঢালায় কাজ ২/৩ দিনের মধ্যে কাজ ধরবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি