ঢাকা   ০৮:৫৮:৫৫ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ-মাহফিল

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৪৬৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) দুপুরে মাদ্রাসা অডিটোরিয়ামে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক শরীফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক হাফেজ মোঃ বেলাল হোসাইন, না’তে রাসুল (সাঃ) পাঠ করেন, পরীক্ষার্থী গোলাম হাদী।

দোয়া চেয়ে পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাকিবুল ইসলাম। অনুষ্ঠান শেষে মিলাদ শরীফ পাঠ করেন মাওলানা আইয়ুবুর রহমান, দোয়া পাঠ করেন সহকারী অধ্যাপক মোকাররম হোসাইন।

অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলক ও শিক্ষণীয় বক্তব্য পেশ করেন। এসময় মাদ্রাসার শিক্ষক ও গভর্নিং বডির সদস‍্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি