1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে আ,লীগের নেতা কর্মীদের হামলায় লন্ডভন্ড বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

নোয়াখালীতে আ,লীগের নেতা কর্মীদের হামলায় লন্ডভন্ড বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচী

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৯৮ বার

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় বিভিন্ন স্থানে হামলা করে তা পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মিদের বিরুদ্ধে।

বুধবাবার (১ জুন) বেলা সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাংলাবাজারে এ ঘটনা ঘটেছে।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন অভিযোগ করে বলেন, পূর্বনির্ধারিত কর্মসুচি অনুযায়ী চৌমুহনী পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত কত উল্যা বুলুর উপস্থিতিতে বেগমগঞ্জের জমিদাহাটে তাদের প্রথম কর্মসূচি সকাল ১০ টা থেকে শুরু করে পরে চৌমুহনী পূর্ব বাজার কাচারি মসজিদ ও চৌমুহনী রেল গেইটে খাবার বিতরণ করে। সেখানে ছাত্রলীগ যুবলীগ বাধা প্রদান করে। ওই সময় কয়েকটি ককটেল বিস্ফরণ ঘটায় ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা। পরে বিএনপির নেতাকর্মিরা চৌরাস্তায় খাবার বিতরণ করে বাংলাবাজারে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেয়া যু্বলীগ ছাত্রলীগ তাদের বাধা দেয়। এ সময় তারা লাঠি সোটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এবং বাড়ি ঘরে হামলা করে।

এ সময় একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের হাতের মোবাইল জোরপূর্বক ছিনিয়ে যুবলীগ কর্মি সোহাগ ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তুহিনসহ আরো স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মিরা। মোবাইলে তাদের হামলার ফুটেজ ধারণ করার কারণে তারা শারিরীকভাবে ও মারধর করার চেষ্টা করে। প্রায় দুই ঘন্টা পর মোবাইল ফেরত দিলেও ধারণকৃত সব ভিডিও ফুটেজ তারা ডিলিট করে দেয়।

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেয়া ও শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিএনপি নেতারা ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মুখোমুখি হয়। পুলিশ উভয় দলের লোকজনকে সরিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net