ঢাকা   ০৬:৫১:৩৫ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনন্য সৃষ্টি-স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৫১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি। তার সাহসেই এই ধরনের সেতু তৈরি করা সম্ভব হয়েছে। শেখ হাসিনার হাজারো উদ্যোগের মাঝে এই সেতু অনন্তঃকাল আওয়ামীলীগের উন্নয়নের নজির হয়ে থাকবে।

আজ দুপরে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল মাঠে শহীদ পুলিশ সুপার মুক্তিযোদ্ধা নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুল এর নামকরণ অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে একমাত্রতার তার পক্ষেই সব কিছু সম্ভব। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভাগ্য এত ভাল যে, একজন মুক্তিযোদ্ধার
নামের স্কুলে তোমরা পড়তে পারতেছ।

এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আঃ বাতেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
পরে সার্কিট হাউস মাঠে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেন মন্ত্রী। সমাবেশে ডিআইজি আঃ বাতেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এড. সামছুল আলম দুদু এমপি, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রহমান রকেট, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি