1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায়,শরণখোলায় হিন্দু যুবক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায়,শরণখোলায় হিন্দু যুবক গ্রেপ্তার

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৮৯ বার

বাগেরহাটের শরণখোলায় ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করায় চন্দন হালদার (২০) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭জুন) রাত ৮টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মন্তব্যকারী যুবক রাজাপুর গ্রামের অজিত হালদারের ছেলে। তিনি মোরেলগঞ্জ উপজেলার সরকারি এস এম কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

উত্তেজনার খবর পেয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরিস্থিতি শান্ত করতে তাৎক্ষণিক তারা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ করে লোকজনকে সরিয়ে দেন। ওই হিন্দু পরিবারের বাড়িঘরে পরবর্তী হামলার আশঙ্কায় যুবকের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে।

সম্প্রতি হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে পিজেপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ইসলাম ধর্ম নিয়ে মন্তব্য করায় শরণখোলার রাজাপুরের ধর্মপ্রাণ মানুষের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় সন্ধ্যার দিকে চন্দন হালদারকে তার বাড়ি থেকে ধরে রাজাপুর বাজারে নিয়ে আসে উত্তেজিত জনতা।

এসময় বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. কবির তালুকদার,শাহআলমসহ কয়েকজন ওই যুবককে তাদের কাছ থেকে উদ্ধার করেন। এর পর মাগরিবের নামাজ শেষে শত শত মানুষ জড়ো হয়ে রাজাপুর বাজারে বিক্ষোভ করে ওই যুবকের শাস্তি দাবি করা হয়।

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, চন্দন হালদার নামে এক যুবক তার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করায় স্থানীয় মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তেজিত জনতা ওই যুবককে ধরে আনার পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বাজার কমিটির সাধারণ সম্পাদকসহ স্হানীয় সচেতন ব্যাক্তিদের হস্তক্ষেপে ওই যুবক রক্ষা পায়।

পরে ওই যুবককে আটক এবং বাজার বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। হিন্দু পরিবারটির বাড়িঘরে হামলা এড়াতে ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net