1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ১৮ প্রার্থীকে গুনতে হল দেড় লক্ষাধিক জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান

বাঁশখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ১৮ প্রার্থীকে গুনতে হল দেড় লক্ষাধিক জরিমানা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪০০ বার

চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এ পর্যন্ত ৩জন চেয়ারম্যান প্রার্থী সহ ১৫জন সাধারণ সদস্যকে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বশেষ ৩ জুন পর্যন্ত ১৮জন প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হয়েছে।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ১০ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার সরল, কালীপুর ও শীলকূপে ইউনিয়নে নির্বাচনীয় আচরণ বিধি নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এই সময় বিধি বহির্ভূতভাবে নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রার্থী মাটির রাস্তা সংস্কার, নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় কালীপুরপ ইউনিয়নে একজন সাধারণ সদস্য প্রার্থী এবং শীলকূপে দুই জন সাধারণ সদস্য প্রার্থীর প্রত্যেক কে ১০ দশ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সময় দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার,তোরণ অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অদ্যবধি নির্বাচনীয় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ১৫ জন সাধারণ সদস্য প্রার্থী কে মোট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net