1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

মাগুরার নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৯১ বার

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন ১৮ জুন শনিবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে । সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে উৎসবমূখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে গোলাম মোর্শেদ টুকু, ফরিদ আহমেদ, আশরাফুল ইসলাম, বিদ্যুৎ মণ্ডল ও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে রূপালী বেগম নির্বাচিত হয়েছেন । নির্বাচনে ভোটার ছিলেন ৩৮৫ জন, এরমধ্যে ৩৩৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু উপস্থিত ছিলেন । প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার আহমেদ মাহফুজ । সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী দায়িত্ব পালন করেন।
সন্ধ্যার দিকে প্রিজাইডিং অফিসার আহমেদ মাহফুজ ফলাফল ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net