1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ভূমিহীন সংক্রান্ত টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

মাগুরায় ভূমিহীন সংক্রান্ত টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩৭৩ বার

মাগুরার শ্রীপুরে ভূমিহীন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন সংক্রান্ত টাস্কফোর্সের এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা – উল- জান্নাহ উক্ত সভায় সভাপতিত্ব করেন। সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, কাদিরপাড়া ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন,শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম রকিবুল হাসানসহ অন্যরা।

সভায় শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ জানান, বিভিন্ন প্রক্রিয়ায় কয়েক দফা তদন্ত করে দেখা গেছে ১২৩ টি পরিবারকে পুনর্বাসনের পর উপজেলায় আর কোনো প্রকৃত ‘গৃহহীন ভূমিহীন’ নেই । এরপর প্রাকৃতিক কোনো কারণে যদি ভূমিহীন তৈরি হয় তাদের বিষয়টি সেসময়ে গুরুত্ব সহকার দেখা হবে। এছাড়াও আগামীতে “খ” শ্রেণির আওতায় যাদের জমি আছে, কিন্তু ঘর নেই’- তাদের ঘর দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net