1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবসেবায় দেশে আলো ছড়াচ্ছে জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)ট্রাস্ট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান

মানবসেবায় দেশে আলো ছড়াচ্ছে জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)ট্রাস্ট

শাহাদাত হোসেন, রাউজান:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৪২ বার

সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলছেন সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট। জানা যায়,২০০৩ সালে প্রতিষ্ঠিত এ ট্রাস্ট থেকে হাজার হাজার সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা দিয়ে স্বাবলম্বী করেছেন।ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল)’বছরজুড়ে অসহায় জনগোষ্ঠীকে সম্মান ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের দিকে এগিয়ে নিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে থাকেন।এছাড়া কন্যা দায়গ্রস্ত পিতার মেয়েকে বিবাহ, কুটির শিল্প, চিকিৎসা,গৃহনির্মাণ,ঝড়েপড়া শিক্ষার্থী, দৃষ্টি প্রতিবন্ধী, ব্যবসায়ী, খামারিকে সহায়তাসহ সমাজ সেবামূলক কাজে করে যাচ্ছেন। এ প্রকল্পের মধ্যে অন্ধদের পাশে দাঁড়ানো, দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান, হাঁস—মুরগি—ছাগল লালন পালন সহায়তা, চাষিদের জন্য পাওয়ার টিলার, ড্রাইভারদের সিএনজি অটোরিকশাসহ দারিদ্র্য বিমোচন ও মানবসম্পদ উন্নয়নে সংগঠনটি কাজ করে থাকে এ ট্রাস্টের মাধ্যমে। ট্রাস্ট কতৃর্পক্ষ জানান,দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪০টি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দরিদ্র নারীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সেলাই মেশিন দেওয়া হয় ট্রাস্ট থেকে।এই মেশিন দিয়েই সেলাই কাজ করে হাজার হাজার নারী স্বাবলম্বী হয়ে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি জীবনযাপন করেছেন।এমনকি তারা নিজেরাও গ্রাম পর্যায়ে অন্য নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলছেন।চিকিৎসা সেবায় চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা হয়েছে দাতব্য চিকিৎসা কেন্দ্র।এসব চিকিৎসা কেন্দ্র থেকে দরিদ্র নারী,শিশু সহ বিভিন্ন বয়সীদের বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা দিয়ে থাকে।

দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ জানান,শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি শাহসুফী হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে ওনার পিতার নামে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।বছর জুড়ে এই ট্রাস্টের মাধ্যমে কোটি টাকার আর্থিক সহায়তা দেয়া হয়।দেশের বিভিন্ন অঞ্চলের স্থাপন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠান। দারিদ্র্য বিমোচন ও মানব সম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ করে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট মানবতার বাতিঘরে পরিণত হয়েছে। এই ট্রাস্ট থেকে সিএনজি পাওয়া মোহাম্মদ রফিকুল আলমের কাছে তাঁর দরিদ্রতার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি দীর্ঘ দশ বছর বিদেশ ছিলাম। সেখান থেকে দেশে এসে বেকারত্ব হয়ে পড়ি। নাই কোনো কাজ কাম, সংসারের খরচ চালাতে অনেকটা কষ্ট হতো। পরে একটি বেকারিতে সেলসম্যান হিসাবে চাকরি করে যা টাকা আয় হতো, তা দিয়ে কিছুটা সংসারের চালাতাম। কিন্তু ছেলে সন্তানের লেখাপড়ার খরচ চালাতে মাসের শেষে কর্জ করতে হতো। একদিন আমি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি নোয়াজিষপুর শাখার মাধ্যমে জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট বরাবর একটি আবেদন করলে আমাকে একটি সিএনজি চালিত ট্যাক্সি ক্রয় করে দেন। গাড়িটি পাওয়ার পরে নিজে চালিয়ে যা টাকা আয় রোজগার হয়, তার অর্ধেক টাকা জমা রেখে বাকী টাকা দিয়ে সংসারের খরচ চালায়।এখন আমি অনেকটা স্বাচ্ছন্দে জীবন-যাপন করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net