1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৬৮ বার

‘একটাই পৃথিবীট ও প্রকৃতির ঐকতানে টেঁকসই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

৫ জুন রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন র‌্যালীশেষে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান’র সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এ সময় উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার সরকার, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপম বড়ুয়া, জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অপরিকল্পিত বনাঞ্চল ধ্বংস করা, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলাসহ নানা কারণে বর্তমানে পরিবেশ দূষিত হয়েছে। তাই পৃথিবীতে বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে আমার পরিকল্পিত পরিবেশ তৈরি করতে হবে। তাই পরিত্যক্ত ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এছাড়াও পচনশীল বর্জ্য গুলো গুলো জায়গায় এবং যে গুলো পচনশীল নয় সে গুলো আলাদা করে পুড়িয়ে ফেলতে হবে। যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। নদী-নালা খাল-বিলে বর্জ্য ফেলা থরকে নিজেদের বিরত থাকতে হবে। পাশাপাশি মাটি, পানি ও বায়ু দুষণ রোদে সকলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার পাশাপাশি প্লাস্টিক বা পলিথিন ব্যবহারকে নিরুৎসাহিত করার আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net