1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের সাপলঙ্গায় পানি চলাচলের পথে স্থাপনা নির্মান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান

রাউজানের সাপলঙ্গায় পানি চলাচলের পথে স্থাপনা নির্মান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩২২ বার

রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাপলঙ্গা রুহুল আমি মুন্সির ঘাটার অদুরে নাগেশ্বর গার্ডেন সড়কের উপর পানি চলাচলের জন্য নির্মিত কালভার্টের নিচ দিয়ে বর্ষার মৌসুমে বৃষ্টি ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহিত হয়।পানি চলাচলের পথ বন্ধ করে কৃষি জমি মাটি ভরাট করে সাপলঙ্গা এলাকায় নির্মান করা হচ্ছে স্থাপনা।যার কারনে বর্ষার মৌসুমে বৃষ্টি ও পাহাড়ী ঢলের শ্রোতের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে এলাকায় জলবদ্ধতা হওয়ার আশংকা করছে স্থানীয়রা। এতে ভোগান্তিতেপড়বে এলাকার লোকজন।অপরদিকে রাউজানের ডাবুয়া ইউনিয়নের কলমপতি এলাকায় কলমপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে রাশেদ নামে এক ব্যক্তি কৃষি জমিতে মাটি ভরাট করছে রাতেই। কৃষি জমি মাটি ভরাট করে ঘর নির্মান করার প্রক্রিয়া চালিয়ে আসছে।

এব্যাপারে কৃষি জমি মাটি ভরাট কারী মোঃ রাশেদের কাছে জানতে চাইলে, কৃষি জমি ভরাট করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি নিয়েছেন কিনা? রাশেদ কৃষি জমি ভরাট করার বিষয়ে কোন অনুমতি নেয়ানি বলে জানান। এ ব্যাপারে ডাবুয়া ইউনিয়নের ৯নং ওর্য়াার্ডের মেম্বার ওবাইদুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষি জমিতে মাটি ভরাট করার বিষয়ে সংবাদ পেয়ে আমি রাশেদকে মাটি ভরাট কাজ বন্ধ করতে বলেছি।এব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, কৃষি জমি মাটি ভরাট করার বিষয়ে আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি কেউ।কৃষি জমি ভরাট করা বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net