ঢাকা   ০৫:২৮:১০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

রাজবাড়ী নবাবপুরে বিশেষ অঙ্গ কেটে কুপিয়ে হত্যা।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩১০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বাদল মোল্লা নামে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।তার বিশেষ অঙ্গও কাটা হয়েছে।
রোববার (২৬ জুন) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের একটি পাটক্ষেত থেকে এই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বাদল বালিয়াকান্দির বড় হিজলি গ্রামের হুমায়ন মোল্লার ছেলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় জাহিদ হোসেন জানান, তিনি সকালে ওই পাট ক্ষেতের পাশে ঘাস কাটতে গিয়ে তিনি স্কুলছাত্রের মরদেহটি দেখতে পান। বাড়ির লোকজন ও স্থানীয়দের খবর দেন। মরদেহের বিশেষ অঙ্গ কাটা ও শরীরে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন আছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে এখনও পুলিশ কাজ করছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে আইনি প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি