ঢাকা   ০৩:৩৫:০১ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

লাকসামে পরিত্যক্ত কাগজ বোর্ড কারখানা আগুনে পুড়ে গেল হান্নানের স্বপ্ন

এম,এ মান্নান
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩১০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাকসামে পরিত্যক্ত কাগজের বোর্ড তৈরি কারখানায় আগুনে পুরো ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
আগুনে কারখানায় লাখ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়া নিঃস্ব হয়ে পড়েন প্রতিষ্ঠানের মালিক হান্নান।

পৌরসভার ৫ নং ওয়ার্ডে উত্তর পশ্চিম গাঁও এলাকায় শুক্রবার দিবাগত রাত ২ টায় মাহির বোর্ড মেইল কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার বেশি সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এতে মিলের ৭০ ভাগ পুড়ে প্রায় ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মাহির বোর্ড মেইল কারখানার মালিক আবদুল হান্নান জানান। তিনি আরও জানান, প্রতিদিনের মত রাত ৮ টায় কারখানায় বন্ধ করে বাড়িতে যা-ই। শুক্রবার রাত ২ টায় কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা মোবাইল ফোন মারফত জানতে পারি। তখন ঘটনাস্থলে গিয়ে দেখি কারখানার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি