1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
(সভাপতি হেলাল মেম্বার, সম্পাদক সাজ্জাদ) : পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

(সভাপতি হেলাল মেম্বার, সম্পাদক সাজ্জাদ) : পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩৬৬ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে হেলাল উদ্দিন এমইউপি সভাপতি ও সাজ্জাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকালে পোকখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্টিত দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উল্লেখিতরা নির্বাচিত হন।

এর আগে সকালে অনুষ্টিত হয় সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন। পবিত্র কোরআন পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলাা আ’লীগ আহবায়ক আবু তালেব।

সম্মলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুল হক মুকুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সহ-সভাপতি জাফর আলম চৌধুরী

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক এড.তাপস রক্ষিত এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়ছারুল হক জুয়েল।

মোজাহের আহমদের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে -হুমায়ুন কবির চৌধুরী হিমু, মুহিদুল্লাহ মুহিদ এবং ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান।

অন্যানের মধ্যে এড. একরামুল হুদা, এস.এম. তারিকুল হাসান, চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক চেয়ারম্যান কবির আহমদ, জাহাঙ্গীর আলম জানু, অধ্যাপক নুরুল হুদা, রাশদুল হক রিয়াদ, ইয়াছির আরফাত টুটুলসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সম্মলনে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ”লীগ ও সহযোগী সংগঠেনর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net