1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী মাদরাসার পরিচালক হলেন ইয়াহইয়া : ছদরে মুদাররিছ্ শেখ আহমদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

হাটহাজারী মাদরাসার পরিচালক হলেন ইয়াহইয়া : ছদরে মুদাররিছ্ শেখ আহমদ

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫৫১ বার

দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর আজ অনুষ্ঠিত মজলিশে শূরার বৈঠকে পূর্ণাঙ্গ মুহতামিমের দায়িত্ব প্রদান করা হয়েছে ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ইয়াহইয়াকে।

আজ বুধবার (৯ জুন) মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সর্বোচ্চ পরিষদ- (শূরা) অধিবেশনে জামিয়ার শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদকে ছদরে মুদাররিছ্ (প্রধান শিক্ষক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
নায়েবে নাজেমে তা’লিমাত্ (শিক্ষা পরিচালক) করা হয়েছে মুফতী খলিল আহমদ কাসেমীকে।

জামিয়ার মজলিশে শূরার সচিব ও মুহতামিম মাওলানা ইয়াহইয়া শ্যামল বাংলা’কে বলেন- বৈঠকে শূরার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি রহ. ইন্তেকালের পর মজলিশে শূরার সিদ্ধান্তে ৩সদস্যের পরিচালনা পরিষদ নির্ধারণ করা হয়, যার প্রধান ছিলেন- মুফতী আব্দুচ্ছালাম চাটগামী।

তাঁর ইন্তেকালের পর মাওলানা ইয়াহইয়াকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব দেয় মজলিশে শূরা। অদ্যবদি তিনি এই দায়িত্ব পালন করছিলেন।

জামিয়া হাটহাজারীর শূরা সদস্যগণ হলেন-↓
চট্টগ্রামস্থ ফটিকছড়ি বাবুনগর মাদরাসার পরিচালক- আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী, ফটিকছড়িস্থ নাজিরহাট মাদরাসার পরিচালক- মুফতি হাবিবুর রহমান কাসেমী, হাটহাজারীস্থ ফতেপুর মাদরাসার পরিচালক- মাও. মাহমুদুল হাসান, ফটিকছড়িস্থ নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন, হাটহাজারীস্থ মেখল মাদরাসার পরিচালক মাওলানা ওসমান ফয়েজী, হাটহাজারী এলাকার মাও. ওমর ফারুক বাথুয়া, হাটহাজারী উপজেলাধীন বাথুয়া মাদরাসার পরিচালক মাও. শফি, শাহাদাত হোসাইন রাঙ্গুনীয়া, ঢাকা মাদানীনগর মাদরাসার পরিচালক মাও. ফয়জুল্লাহ্, হাটহাজারীস্থ চারিয়া মাদরাসার পরিচালক আব্দুল্লাহ হারুন, হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া (পদাধিকারবলে শূরার সচিব) এবং শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ।

নতুন নিয়োগকৃত শূরা সদস্যরা হলেন-↓
ফেনী জামিয়া রশিদিয়ার মুহতামিম মুফতি শহিদুল্যাহ্, মাও. শোহাইব নোমানী রহ. এর স্থলে চকোরিয়া বরইতলী মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম আজিজি, নুরুল ইসলাম জিহাদী রহ.র স্থলে খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা জহুরুল ইসলাম। এঁরাসহ আজকের বৈঠকে ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া প্রবাসে অবস্থানরত তিন আরবী নাগরিক সম্মাননা স্বরুপ শূরা সদস্য হিসেবে রয়েছেন যারা→ আলআইন নিবাসী বশির সবকাহ্ ও ইবরাহীম শমল্, মক্কা নিবাসী ওমর নছিখ্।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net