1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় খাসজমি উদ্ধার করলেন উপজেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত 

আনোয়ারায় খাসজমি উদ্ধার করলেন উপজেলা প্রশাসন

বদরুল হক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৮৩ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন অবৈধভাবে দখলে থাকা ব্যক্তিদের নিকট থেকে সরকারী খাস জমি উদ্ধার করেছেন। ৫ জুলাই মঙ্গলবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আনোয়ারা
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে সারাদেশব্যাপী খাসজমি দখলমুক্তকরণ অভিযানের অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়।

খাস জমি উদ্ধারের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আনোয়ারা সদর এবং বারখাইন ইউনিয়নের বিএস ২৬ দাগে মোট ৩.১৪০০ একরের খাল শ্রেণীর জমিতে ধানপুরা মৌজায় ১.৫৭০০ একর এবং শিলাইগড়া মৌজায় ১.৫৭০০ একর জমি রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা শিলাইগড়া মৌজায় ১.৫৭০০ একর জমিতে বিরাট অংশ মাটি ফেলে অবৈধভাবে দখল করে বিক্রি করার পায়তারা করছে বলে জানা যায়। পরবর্তীতে অভিযানের মাধ্যমে খাস জমি উদ্ধার করে লাল পতাকা উড্ডয়ন করে জনসাধারণের উদ্দেশ্যে নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়। তিনি আরও বলেন, আনোয়ারা উপজেলার ৮১টি মৌজার খাস ও অর্পিত সম্পত্তি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। কোথাও গড়মিল হলেই উদ্ধার অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।কোথাও খাস জমি বেদখল হয়ে থাকলে উপজেলা ভূমি অফিসে সচিত্র তথ্য প্রদান করলে আমরা অভিযানে করে আমাদের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো,খাস জমি উদ্ধার বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net