1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একে ২২রাইফেল ও গু*লি উদ্ধার : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গোলা*গুলিতে সন্ত্রাসী নিহত। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

একে ২২রাইফেল ও গু*লি উদ্ধার : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গোলা*গুলিতে সন্ত্রাসী নিহত।

আলমগীর হোসেন,,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩১২ বার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গোলাগুলিতে উত্তম কুমার ত্রিপুরা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলা তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি একে ২২রাইফেল, তিন রাউন্ড তাজা গুলি, ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে বিজিবি’র যামিনী পাড়া জোন।

এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীথ) এবং ইউপিডিএফ গণতান্ত্রিক এর নাম উঠে আসলেও এমন ঘটনার সাথে ইউপিডিএফ গণতান্ত্রিক জড়িত নয় বলে জানান সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানান, ঐ এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর সক্রিয়তা নেই।

অপরদিকে-ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসিত) জেলা সংগঠক অংগ্য মারমা এ ধরনের ঘটনার নিন্দা জানান। একই সাথে সকালে মুখোশধারীদের অতর্কিত হামলা স্থানীয় যুবক উত্তম কুমার নিহত হয়েছে বলে জানান। নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে বলে জানা যায়।

নিহত যুবক ইউপিডিএফের কেউ নয় জানিয়ে গুলিতে ইউপিডিএফের এক কর্মী আহত হয়েছে বলেও জানান ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত উত্তম কুমার ত্রিপুরার (২৬) লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। খবর পেয়ে বিজিবি যামিনী পাড়া জোন অধিনায়ক ল্যাফটেন্ট কর্ণেল এবিএম জাহিদুল করিম’র নেতৃত্বে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে ২২রাইফেল, তিন রাউন্ড তাজা গুলি, ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের লাশ উদ্ধারসহ পুলিশের পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net