1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩০৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পালের যৌথ পরিচালনায় চৌদ্দগ্রাম বাজার অংশের ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সরকার পৌরসভা আইন ও সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৮২ ধারায় ১৯টি মামলায় মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম থানার এএসআই ইসমাইল হোসেনসহ থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল জানান, ‘চৌদ্দগ্রাম বাজার এলাকার ফুটপাত অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে এবং যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। অবৈধ দখল ও যানজট নিরসনে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net