1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার লা*শ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক

চৌদ্দগ্রামে যুবলীগ নেতার লা*শ উদ্ধার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২১৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: শাহিন মজুমদার (৩৯) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশটির মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। সোমবার গভীর রাত আনুমানিক দুই ঘটিকায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ছাতিয়ানী পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহিন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের গেদু মিয়ার পুত্র। ব্যক্তিজীবনে নিহত শাহিন এক পুত্র সন্তানের জনক। সে মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভবত গভীর রাতে অজ্ঞাতনামা গাড়ি শাহিনকে ধাক্কা দিয়েছে। ফলে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছে সে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net