1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ৩ ইউপিতেই নৌকা জয়ী । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ৩ ইউপিতেই নৌকা জয়ী ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৫২ বার

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার অসমাপ্ত তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বেসরকারিভাবে ভোটের ফল ঘোষণা করা হয়েছে। এতে তিনটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সকাল ৮ টায় রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার ইউনিয়নের প্রথমবারের মত ভোট ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৪ টায়।

ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন রাণীশংকৈল উপজেলার নির্বাচন অফিসার এবং ঐ তিনটি ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. নূর-ই-আলম। নির্বাচনে বেসরকারিভাবে হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৩৯২ ভোট পেয়ে জয়ী হোন মতিউর রহমান মতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের নাসির উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৭৮ ভোট। বাচোঁর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জিতেন্দ্রনাথ বর্মণ ৮ হাজার ৭৬৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩০৩ ভোট। নন্দুয়ার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মো. আবদুল বারী ৮ হাজার ২৬৬ পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জমিরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫৪৭ ভোট। রাণীশংকৈল উপজেলা নির্বাচন অফিসার জানান, বেসরকারিভাবে তিনটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থীরা জয় লাভ করেছেন।

এই তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন আর সংরক্ষিত নারী সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিন ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ১৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৩১ হাজার ৫৩৮ জন এবং নারী ২৯ হাজার ৬১০ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net