1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ১০টাকা টোল কম দেওয়ায় মারধর করা হয় নসিমন চালককে । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঠাকুরগাঁওয়ে ১০টাকা টোল কম দেওয়ায় মারধর করা হয় নসিমন চালককে ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৪২ বার

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা টোল কম দেয়ায় এক নসিমন চালক ও ১ গরুর ব্যাপারিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার(৭ জুলাই) পৌর শহরের রোড বালিয়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গরুর ব্যাপারি শহিদুল ইসলাম ও নসিমনের চালক জহিরুল ইসলাম। তাদের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়। সরেজমিনে দেখা গেছে, ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন একই রশিদে মালিক ও শ্রমিক যৌথ কল্যাণ ও টার্মিনাল উন্নয়নের নামে ৩০ টাকা করে টোল আদায় করছে। প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, বালিয়াডাঙ্গী থেকে গরু নিয়ে একটি নসিমন মাদারগঞ্জ হাটে যাচ্ছিলো। বালিয়াডাঙ্গী মোরে ঐ সংগঠনের লোকজন টোল আদায় করছিল। ৩০ টাকার জায়গায় ২০ টাকা দেওয়ায় ওরা নসিমনের চাবি খুলে নেয়। এবং উগ্র আচরণ করতে শুরু করে।

এক পর্যায়ে তারা নসিমন চালক ও গরুর ব্যাপারিকে মারধর করে। ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান বলেন, টোল আদায়কে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি সেখানে লোক পাঠিয়েছি। তবে নসিমনের চালক টোল না দিয়ে উল্টো আমাদের টোল আদায়কারীর গায়ে হাত দেন। যার কারণে শ্রমিকরা একটু ক্ষুদ্ধ হয়ে যায়। আমি বিষয়টি সমাধানের চেষ্টা করছি। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, ‘মারধরের ঘটনা আমার জানা নেই। তবে টোল আদায় নিয়ে মারধরের ঘটনা ন্যাক্কার জনক। আমি ঘটনাটা খতিয়ে দেখছি।’পৌর শহরের ভেতরে এই সংগঠনের টোল আদায় বৈধতা আছে কিনা তাও জানাতে পারেননি এই পৌর মেয়র। এদিকে পৌর শহরে যত্রতত্র টোল আদায়কে চাঁদাবাজি হিসেবে দেখছে পৌরবাসী ও সচেতন মহল। এটা সেটা উন্নয়নের নামে এ টোল আদায় বন্ধের দাবি জানিয়েছে তারা। এমনকি অধিকাংশ সাধারণ শ্রমিক এসব টোল দিয়ে বিনিময়ে কোনো সুবিধা পান না বলে জানিয়েছেন কয়েক ডজন চালক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net