1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে শিক্ষানবিশ আইনজীবির ওপর সন্ত্রাসী হামলা । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঠাকুরগাঁওয়ে শিক্ষানবিশ আইনজীবির ওপর সন্ত্রাসী হামলা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৬০ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আরাফাত হোসেন(২৩) নামের এক শিক্ষানবিশ আইনজীবির ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। ৪ জুলাই সোমবার রাত ১১ টার দিকে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সন্ত্রাসীরা এ হামলা চালায়। পরিবার সুত্রে জানা যায়, ৪ জুলাই সোমবার রাতে আরাফাত প্রাতিষ্ঠানিক কাজকর্ম সেরে ঠাকুরগাঁও শহরের আমতলি এলাকার আইনজীবি চেম্বার থেকে বালিয়াডাঙ্গী উপজেলায় তার নিজ বাড়ি ফিরছিলেন। বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে পৌছালে স্থানীয় সাদ্দাম, মানিক, জুলফিকার নামের তিন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় আরাফাত গুরুতর আহত হলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় ভর্তি করে।

সন্ত্রাসী হামলার এ বিষয়ে আরাফাতের পরিবারের পক্ষ থেকে ঠাকুরগাঁও কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তথ্য পাওয়া যায়। এ ব্যপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল আনাম ডন জানান, বিষয়টি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net