ঢাকা   ০৪:২৫:৪৯ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪০৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শেরপুরের নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নকলা সরকারী হাজী জালমামুদ ডিগ্রি কলেজের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সরকারী হাজী জালমামুদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, পৌরসভা মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা প্রমুখ।

ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে বিজয়ী দল লাভা চান্দের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে চন্দ্রকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপে বাছুর আলগা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ০-১ গোলে পরাজিত করে বিজয়ী হন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি