1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর পাচ্ছেন সাতকানিয়ার ২০ পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর পাচ্ছেন সাতকানিয়ার ২০ পরিবার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৪৪ বার

মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহহীন ২০টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তরবিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই বৃহস্পতিবার সারাদেশে ৩য় পর্যায়ের (২য় ধাপ) গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। গণভবন প্রান্ত হতে সকাল ৯ টায় অনুষ্ঠান শুরু হবে। সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(১৮ জুলাই) মঙ্গলবার বিকেলে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিষয়ে প্রেস ব্রিফিং হয়।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন প্রমুখ।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা জানান, আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমি ও গৃহহীন ২৬ হাজার ২২৯টি পরিবারের মাঝে জমি আর গৃহ প্রদান করবেন। নিঃসন্দেহে সাতকানিয়াবাসীর জন্য এই দিনটি অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, মুজিব শতবর্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না- মাননীয় প্রধানমন্ত্রীর এই দৃঢ় ঘোষণা তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনা আজ বাস্তবে রুপ নিচ্ছে। সাতকানিয়া উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি ও উপজেলা টাস্কফোর্স কমিটি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করে সাতকানিয়া উপজেলাকে দ্রুততম সময়ের মধ্যে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার প্রচেষ্টা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net