1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জাসদ নেতা দেলোয়ার হোসেন দিলু'র স্মরণে শোকসভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ 

মাগুরায় জাসদ নেতা দেলোয়ার হোসেন দিলু’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪৭৭ বার

মাগুরায় জেলা জাসদের সদ্য প্রয়াত সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন দিলু’র স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই শুক্রবার বিকেলে মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ ওহিদুল ইসলাম ফণি,র সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় নেতা মোঃ জাহিদুল আলম।

জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর সঞ্চালনায় মরহুমের জীবন কর্মের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,
জাসদ নেতা এম,এ আউয়াল, দিলুর বড় ভাই মাগুরা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, দিলুর বান্ধবী কাকলী বেগম, দিলুর সহধর্মনী পিকচার খাতুন, জেলা জাসদ নেতা সাংবাদিক আব্দুল হাকিম, মাগুরা সদর হাসপাতালে সাবেক তত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার, জাসদ নেতা বদরুল আহসান মিন্টু, দিলুর ভগ্নিপতি শ্রীপুর ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক আব্দুল ওহাব,
দিলুর বড় ভাই জেলা জাসদ নেতা আমিন উদ্দিন, সাবেক ছাত্র নেতা আবু হান্নান, জেলা জাসদ ছাত্র লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন,জাসদ নেতা মাসুদুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, জাসদ নেতা সাংবাদিক জাহিদ রহমানসহ আরো অনেকে।
স্মরণ সভায় মাগুরার বিভিন্ন অঞ্চল থেকে আগত জাসদের কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net