1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার বিরুদ্ধে বি এন পি'র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

মাগুরায় লোডশেডিং ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার বিরুদ্ধে বি এন পি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৫৪১ বার

মাগুরায় জেলা বি এন পি’র উদ্যোগে সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের ইসলামপুর পাড়াস্থ জেলা বি এন পি’র কার্যালয় চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বি এন পি’র আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বি এন পি’র কার্যনির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড,এ,বি এম ওবায়দুল ইসলাম।
জেলা বি এন পি’র সদস্য সচিব মোঃআলী আক্তারের সঞ্চালনায় সময় বক্তব্য রাখেন জেলা বি এন পি’র অন্যতম নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন, ইকবাল আক্তার খান কাফুর, জেলা বি এন পি’র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রোকনুজ্জান, মোঃ ফারুকুজ্জামান ফারক, এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, মাগুরা সদর উপজেলা বি এন পি’র আহবায়ক মোঃকুতু্ুবউদ্দিন মাগুরা পৌর বি এন পি’র আহবায়ক মোঃ মাসুদ হাসান কিজিল,মহম্মদপুর উপজেলা বি এন পি’র আহবায়ক অধ্যাপক মঈমুর আলী মৃধা, সদস্য সচিব আক্তার হোসেন, বি এন পি’র দক্ষিণ মাগুরার আহবায়ক রিজাউল ইসলাম রাজা, শালিখা উপজেলা বি এন পি’র অন্যতম নেতা মুন্সি আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা বি এন পি’র সদস্য সচিব মুন্সি রিজাউল করীম,জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল,জেলা মহিলা দলের এ্যাডভোকেট বিউটি পারভীন, জেলা শ্রমিক দলের সভাপতি ইমদাদুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের আবু জাহিদ,জেলা কৃষক দলের হীরা, ছাত্র দলের জেলা সভাপতি আব্দুর রহিমসহ অন্যরা।
বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net