1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের নতুন কমিটিতে সভাপতি রিফাত ও সাধারণ সম্পাদক রাজিব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত 

স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের নতুন কমিটিতে সভাপতি রিফাত ও সাধারণ সম্পাদক রাজিব

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৪৫ বার

কক্সবাজারের হোটেল অস্টারইকোতে স্বেচ্ছাসেবী সংগঠন শিখরের প্রথম বার্ষিক কনফারেন্সের মাধ্যমে আবদুস সামাদ রিফাত কে সভাপতি ও মোঃ রাজিব হোসাইন রিফাত কে সাধারণ সম্পাদক করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাসুদুর রহমান ২০২২-২০২৩ সেবাবর্ষের কমিটি ঘোষণা করেন।

উক্ত প্রোগ্রামে শিখর এর যুগ্ম প্রতিষ্ঠাতা জয়ন্ত বড়ুয়া,সাবেক সভাপতি মাহতাব রুমী ও সদ্য সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম সহ সকল সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়। এ সময় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে তারা বলেন , দুইজন দক্ষ ও মেধাবী সংগঠক সভাপতি ও সম্পাদক হিসাবে নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী । প্রসঙ্গত , চট্টগ্রামের ৫ টি উপজেলার ৫ টি শাখায় ৪ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে শিখর নেগেটিভ ব্লাড ব্যাংকের মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে রক্তের প্রয়োজনে রক্ত সংগ্রহ করাসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

কমিটি পরিচিতি-সংগঠনটির কমিটিতে সহ সভাপতি শাহেদ আলম নকীব,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ আলী মুন্না,অর্থ সম্পাদক রিফাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম,দপ্তর সম্পাদক মহিউদ্দিন রাজু,নারী বিষয়ক সম্পাদক সুষ্মিতা দাশ,প্রচার সম্পাদক আল শাহরিয়া রাফি,প্রকল্প পরিচালক শাহরিয়ার হাসান রাজ নির্বাচিত হয়।

এছাড়া শাখা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন- চট্টগ্রাম শাখা পরিচালক নাফিসা সুলতানা নীলা,পটিয়া শাখা পরিচালক উম্মে সালমা,আনোয়ারা শাখা পরিচালক চৌধুরী সানজী,চন্দনাইশ শাখা পরিচালক নাসরিন জাহান নদী।

প্রজেক্ট প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন-শিখর স্বপ্নপূরণ পাঠশালা পারিচালক সানজিদা ইয়াসমিন নিঝুম,শিখর নেগেটিভ ব্লাড ব্যাংক পরিচালক কাজী রহিমা রুমী, শিখর ক্ষুধার্তের জন্য খাদ্য পরিচালক সাইফুল আলম তুষার।

উল্লেখ্য,সংগঠন টি ২০১৭ সালে উত্তরবঙ্গে বন্যার্তদের সহযোগিতার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net