1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কারাতেকার আওলাদ হোসেনের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

কারাতেকার আওলাদ হোসেনের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩২৪ বার

ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের সিনিয়র ছাত্র মোঃ আওলাদ হোসেন গত ২০ জুন, ২০২২ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এসময় তার বয়স হয়েছিল ৪৩ বছর।

বন্ধুর মৃত্যুতে ইয়াং জেনারেশন কারাতে দো একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ইউনুস খান দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
আয়োজনে উপস্থিত থেকে খল অভিনেতা চিতা ও ইউনুস খান শোক প্রকাশ ও বন্ধুর মৃত্যুতে সৃতিচারণ করেন।

শোক বার্তায় ইউনুস খান বলেন, বন্ধু মোঃ আওলাদ হোসেন আমাদের মার্শাল আর্ট পরিবারের একজন। তার মৃত্যুতে মার্শাল আর্ট পরিবার মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার সাথে সকলের সাথে মিশতেন।

খল অভিনেতা চিতা বলেন, তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন। তিনি ওস্তাদ রুবেল, ছাত্র-ছাত্রী এবং সহকর্মীদের কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিলেন।তাঁর দীর্ঘ মার্শাল আর্ট জীবনে কর্মনিষ্ঠা ও একাগ্রতার কথা কারাতে পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এই সময় উপস্থিত ছিলেন,আওলাদের কারাতের সহকর্মী শরিফ, আনোয়ার,রাজু ও আসাদ সহ ইয়াং জেনারেশন কারাতে দো একাডেমির ছাত্রছাত্রীবৃদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net