1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৫৪ বার

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও তিনজনকে বেকসুর খালস প্রদান করেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শওকত হুসাইন এ রায় প্রদান করেন। যাবজ্জীবন দন্ড প্রাপ্ত শাহাজান একই উপজেলার চাপালি গ্রামের লুৎফর রহমানের পুত্র।

মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন ২০১৪ সালের মে মাসের ১৩ তারিখে ফজরের নামাজ পড়ে বাইকে করে চাপালি গ্রামে ধানখেত দেখে বাড়ি ফিরছিলো। এ সময় আসামী শাহাজানহ অনান্যরা চাপালী সড়কে মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে জখম করে। এ সময় যশোর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় ওইদিন কালীগঞ্জ থানায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদি হয়ে চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি দীর্ঘ ৯ বছর চলাকালীন পর উভয পক্ষের স্বাক্ষ্যগ্রহন শেষে আদালত অভিযুক্ত শাহাজানকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও আসামী আজিজার, আব্বাস আলী ও আতিয়ারকে এ মামলা থেকে বেকসুর খালাশ প্রদান করেন। মামলায় সরকার পক্ষে অতিরিক্ত পিপি আব্দুল খালেক ও আসামীপক্ষে রাশিদুল হাসান জাহাঙ্গীর মামলাটি পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net