1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় নতুন করে ৪১৩ পরিবার পেতে যাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ বাড়ি- ডিসি সাইদুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

কুষ্টিয়ায় নতুন করে ৪১৩ পরিবার পেতে যাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ বাড়ি- ডিসি সাইদুল ইসলাম

ফয়সাল চৌধুরী :
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৬৮ বার

মুজিব শতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন প্রকল্পে আশ্রয়-২ প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে কুষ্টিয়া জেলায় ১ম ও ২য়
পর্যায়ে এবং ৩য় পর্যায়ের (১ম ধাপে) ২শতক জমিসহ মোট ৭৬২টি ঘর হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের এক
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সাইদুল ইসলাম একথা বলেন।

তিনি আরও বলেন, নির্মানকৃত প্রতিটি ঘরের বন্দবস্ত প্রদান, কবুলিয়ত সম্পাদন ও নামজারি সম্পন্ন হয়েছে। ২ কক্ষ বিশিষ্ট প্রতিটি গৃহে রান্নাঘর, বৈদ্যুতিক সংযোগ, নলকুপ, টয়লেট ও ইউটিলি স্পেসসহ অন্যান্য সুবিধা রয়েছে। জেলা প্রশাসক সাইদুল ইসলাম সংবাদ সম্মেলনে আরও বলেন, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ২৬ হাজার ২শত ২৯টি ভূমিহীন ও গৃহহীন
পরিবারের অনুকুলে গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সারাদেশের ন্যায় ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ৬ উপজেলায় ৪১৩টি জমিসহ বাড়ি গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন। কুষ্টিয়া সদর উপজেলায় ২২টি, কুমারখালী উপজেলা ৪৯টি, খোকসা উপজেলায় ১২৭টি, মিরপুর উপজেলায় ১০৫টি, ভেড়ামারা উপজেলায় ৬০টি, দৌলতপুর উপজেলায় ৫০টি, সর্বমোট ৪১৩টি জমিসহ বাড়ি ৪১৩টি পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাসিল্যান্ড সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত
ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net