1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

গুইমারায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

আবদুল আলী।
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৭৮ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ইউএনডিপি এসআইডি সিএইচটি কম্পোনেন্টের অধীনে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর উদ্যোগে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মসালায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

৩১ জুলাই রবিবার সকাল ১০ টায় শুরু হওয়া লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাসিনা আক্তার, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, গুইমারা থানার এস আই আল-আমিন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার ঝর্ণা চাকমা , গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইপসা সংগঠনের প্রকল্প সমস্বয়কারী মো: মহিন উদ্দিন, গুইমারা উপজেলা সমন্বয়কারী আত্মরুপ চাকমা, মানিকছড়ি সমন্বয়কারী মংউষা মারমা সহ প্রশিক্ষক সৃজশ চাকমা ও মনিষা চাকমা প্রমূখ।

অনুষ্ঠানে বক্ত্যরা বলেন, “শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রম সুশৃঙ্খল ও সুচারু রুপে বাস্তবায়নের জন্য সকলের অংশগ্রহন কামনা করে এবং এসকল কার্যক্রম আরো গতিশীল ও উৎসাহিত করার আহ্বান জানান।

এসময় সংস্থাটি গুইমারা উপজেলা ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করে। সভার সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য ও দিকনিদের্শনা শেষে কর্মশালার সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net