1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচী'র আওতায় হাটহাজারীতে গাছের চারা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচী’র আওতায় হাটহাজারীতে গাছের চারা বিতরণ

জেসমিন বাপ্পি চট্টগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৪৬ বার

বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী লিমিটেড এর সহযোগিতায় আজ ০৬ জুলাই ঘাসফুল এর উদ্যোগে হাটহাজারী উপজেলার মেখল ও গুমান মর্দ্দন ইউনিয়নে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারাগুলোর মধ্যে ছিলো হরিতকি, কাটবাদাম, মেহগনি ও আকাশমণি।

উন্নয়ন সংস্থা ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচি’র মাধ্যমে ১৯৯৭ সাল থেকে কর্ম-এলাকার বিভিন্ন স্কুল,কলেজ, সামাজিক ক্লাব, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও কর্ম-এলাকার স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় হাটহাজারী উপজেলার মেখল ও গুমানমর্দ্দন ইউনিয়নে ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচী’র ৭৫টি বৈকালিক পাঠদান কেন্দ্রের শিক্ষার্থী এবং উপকারভোগীদের মাঝে শিক্ষিকা ও স্বাস্থ্যপরিদর্শকদের মাধ্যমে আজ বিভিন্ন জাতের তিন হাজার চারাগাছ বিতরণ করা হয়। চারা বিতরণকালে ঘাসফুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ও এসডিপি ফোকাল মো: নাছির উদ্দিন, গুমান মর্দ্দন ইউনিয়নের সমন্বয়কারী মোহাম্মদ আরিফ, সাপোর্ট স্টাফ রাজীব দে ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net