1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে জাহিদ হত্যা মামলা ২ আসামী জেলে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

চন্দনাইশে কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে জাহিদ হত্যা মামলা ২ আসামী জেলে

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩১০ বার

চট্টগ্রাম চন্দনাইশ জিহস ফকির পাড়া কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে নিহত জাহিদুল
আলম (১৭)’র হত্যা মামলার ২ আসামীকে জেল হাজতে দিয়েছেন চট্টগ্রামের
জেলা ও দায়রা জজ্ আজিজুর রহমান ভূইয়া।

গতকাল ১৯ জুলাই দুপুরে জাহিদুল আলম হত্যা মামলার আসামী মো. সাজ্জাদ
হোসেন (২৫), শাহাদাত হোসেন সিহাব (২১) হাইকোর্টের নিদের্শে
আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মে সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার
জিহস ফকির পাড়ার ব্রীজ সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং’র সদস্যরা চৌধুরীর
পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদুল আলম ও অপর একজনকে ছুরিকাঘাতে করে
গুরুত্বর আহত করে। জাহিদ একইদিন রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মারা যায়। এ ব্যাপারে তার পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৭ জনের নাম
উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সে মামলার উল্লেখিত আসামীদ্বয় গত ২১ জুন হাইকোর্ট বিভাগ থেকে ৪ সপ্তাহের জন্য
আগাম জামিন লাভ করেন। মেয়াদ শেষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা
জজ্ আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিনের আবেদন না
মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। আসামী পক্ষে মামলার পরিচালনা করেন এড.
ছৈয়দ মো. রাসেল। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন জেলা পি.পি. এড. ইফতেখার
সাইমুল চৌধুরী। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ.এইচ.এম
জিয়াউর উদ্দীন, এড. নজরুল ইসলাম, এড. ইলিয়াছ কাজলিল চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net