1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে অস্ত্র গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

ঝিনাইদহে অস্ত্র গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩০১ বার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রাম থেকে অস্ত্র গুলিসহ আবু সাঈদ (৩৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার পার্বতীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাঈদ একই উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, হরিণাকুন্ডু এলাকার সন্ত্রাসী আবু সাঈদ পার্বতীপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল। সেসময় পার্বতীপুর বাজার থেকে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ আবু সাঈদকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে হরিণাকুন্ডু থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আবু সাঈদের নামে থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ৮ টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net