1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে কবরস্থান থেকে ১৯ কঙ্কাল চুরি । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে কবরস্থান থেকে ১৯ কঙ্কাল চুরি ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৭৮ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ১৯টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে পীরগঞ্জ উপজেলার পৌরশহরের পীরডাঙ্গী গোরস্থানে এ ঘটনাটি ঘটে। গোরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য গোরস্থানে আসি। মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসাথে অনেকগুলো কাপড়-চোপড় পরে আছে। আমি একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম তারা আসলেন। আমরা সবাই মিলে কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালা, টাউজার সহ কাপড়-চোপড় পরে আছে। আর কবরগুলোর বেড়াগুলো ভাঙা আছে।

পরে আরো লোকজন সমবেত হল গিয়ে দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে৷ কবরস্থানে আসা প্রত্যক্ষদোষী আনোয়ার হোসেন বলেন, যারা কবরের ভিতরে প্রবেশ করেছিলেন তাদের এগুলো কাপড়-চোপড়। তারা হয়তো এগুলো পরিবর্তন করে এখান থেকে চলে গেছেন৷ আর প্রায় ১৯ -২০ টি কবরের বেড়াগুলো ভাঙা। আর ভিতরে লাশের কোনো কঙ্কাল নেই। সেগুলো চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি। এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনে আমি গোরস্থানে অবস্থান করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net