1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পীরগাছায় ৮০ বছরের বৃদ্ধাকে যৌন নির্যাতনের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

পীরগাছায় ৮০ বছরের বৃদ্ধাকে যৌন নির্যাতনের অভিযোগ

রংপুর ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩২৯ বার

রংপুরের পীরগাছা উপজেলায় ৮০ বছরের বৃদ্ধা নানীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে আপন নাতির বিরুদ্ধে।

স্থানীয়রা জানায়, রতন(৩৫) নামের বিদেশ ফেরত যুবকটি দেশে আসার পর থেকেই অস্বাভাবিক আচরণ শুরু করে।লিবিয়া থাকাকালীন তার পাঠানো উপার্জিত অর্থ আপন মামা শহিদুল আত্মসাত করার পর থেকেই সে এমন আচরন শুরু করে। ছোট বেলা থেকেই নানার বাড়িতে অবস্থান করতো যুবকটি।গতকাল ২৭ জুলাই ২০২২ (বুধবার) আনুমানিক দুপুরে আট বছর ধরে অসুস্থ্য শয্যাসায়ী নানীকে যৌন নির্যাতন করে রতন।৯৯৯ নাম্বারে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

যৌন নির্যাতনের শিকার বৃদ্ধার ছেলে শহিদুল জানান,১৫১ ধারায় পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে চালান দিয়েছে।এ ব্যাপারে আপনাদের কিছু জানার থাকলে থানা থেকে জেনে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানায়, দীর্ঘদিন ধরে শুকানপুকুর হেলিপ্যাডে গ্রামবাসী মহিলা ও মেয়েদের উত্যক্ত করতো রতন।তার ভয়ে গ্রামবাসী মহিলা ও মেয়ে রাস্তা দিয়ে হাটতে ভয় পেতো।গতকাল দুপুরে তাকে বাড়ির ভিতরে গাছের সঙ্গে বেধে রাখা হয়।বাড়ির ভিতর এলাকাবাসী কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।পরবর্তীতে তাদের পরিবারের লোকজনের মাধ্যমেই জানতে পাই বৃদ্ধা নানীকে যৌন নির্যাতন করেছে রতন। ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও এলাকাবাসী সবাই ঘটনাটি সম্পর্কে জানেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমানের সঙ্গে এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ১৫১ ধারায় মারমুখী আচরনের জন্য রতনকে চালান দেয়া হয়েছে।এ ব্যাপারে বাদি হয়ে কেউ থানায় অভিযোগ করে নি।যৌন নির্যাতন বিষয়ে কোন অভিযোগ করা হয়নি বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net