1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় পেকুয়া উপজেলা ছাত্রদল সভাপতি আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার 

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় পেকুয়া উপজেলা ছাত্রদল সভাপতি আটক

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৫৬ বার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করায় কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোছাইনকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি থানাধীন শাহআমানত ব্রিজ এর টোল প্লাজা হতে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। আটক ফরহাদ হোছাইন কক্সবাজার জেলার পেকুয়া থানার বারাইয়াকাটা গ্রামের মৃত নুরুল হোছাইনের পুত্র।

জানা যায়, গত ১৬ জুলাই পেকুয়া থানার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিএনপি আয়োজিত একটি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামীলীগ ও সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে কটুক্তিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়। পরবর্তীতে এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পরে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পেকুয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net