1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ১২৩ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

মাগুরার শ্রীপুরে ১২৩ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৬০ বার

মাগুরার শ্রীপুর উপজেলার ১২৩ টি ভূমিহীন- গৃহহীন পরিবারের মাঝে ২১ জুলাই বৃহস্পতিবার জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে । এ উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, সদর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান কাজী জালাল ইসলাম, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, খাদ্য অফিসার ইশরাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক উত্তম অধিকারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সাংবাদিক ও উপকারভোগিরা।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়ালী উদ্বোধনের পর শ্রীপুর উপজেলার উপকারভোগিদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net