1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পুলিশ হেফাজতে বাসের টিকিট বিক্রেতার মৃত্যু! রাস্তায় অগ্নি সংযোগ, ফাঁড়ির ইনচার্জ ক্লোজ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

মাগুরায় পুলিশ হেফাজতে বাসের টিকিট বিক্রেতার মৃত্যু! রাস্তায় অগ্নি সংযোগ, ফাঁড়ির ইনচার্জ ক্লোজ!

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩৫০ বার

মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা বাসস্ট্যান্ডে ১৬ জুলাই শনিবার বিকেলে সালাম শেখ (৪৫) নামে এক বাসটিকিট বিক্রেতা পুলিশ হেফাজতে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামালকে তাৎক্ষণিক মাগুরা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাগুরা শ্রীপুরের ওয়াপদা বাজার বাসস্ট্যান্ডে যানবাহনে যাত্রী উঠানোকে কেন্দ্র করে এক যাত্রীর সাথে সালামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীরা উভয়ের মধ্যে আপস মীমাংসা করে দেন। কিন্তু ভুক্তভোগী ওই যাত্রী স্থানীয় নাকোল পুলিশ ফাঁড়িতে ফোনে অভিযোগ জানান। তার জেরে নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল ওয়াপদা মহাসড়ক থেকে সালামকে মারধর করতে করতে নাকোল পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরবর্তিতে আহত সালামকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার সালামকে মৃত ঘোষণা করেন। নাকোল, ওয়াপদাসহ আশপাশের জনতা এ সময় মহাসড়কে গাছ এবং টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। এতে মহাসড়কে সৃষ্টি হয় প্রচণ্ড যানজট। তবে বিক্ষুব্ধ শ্রমিকসহ স্থানীরা এস.আই জামালের বিচার দাবি করে শ্লোগান দিতে থাকে।

অবস্থার অবনতি হলে মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও পুলিশ সুপার জহিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে রাস্তার অবরোধ তুলে দেন ।
সন্ধ্যায় এসআই জামালকে মাগুরা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন নিশ্চিত করেছেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net