1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

মাগুরায় ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৬৭ বার

মাগুরার শ্রীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে ২০১৮ সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে । মিছিলটি সরকারি এমসি পাইলট মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ঘুরে বকুলতলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোরঞ্জন সরকার ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির শিকদার, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক গোপাল হালদার প্রান্ত, জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তন্ময় বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র বিশ্বাস, হিমাংশু শেখরসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যা লঘু জনগোষ্ঠীর উদ্দেশ্যে প্রতিশ্রুত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদ্যাত্ব আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net