1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ের বিপুল পরিমাণ চিংড়ি পোনা আহরণের জাল ও সরঞ্জাম জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

মীরসরাইয়ের বিপুল পরিমাণ চিংড়ি পোনা আহরণের জাল ও সরঞ্জাম জব্দ

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৪০ বার

সামুদ্রিক মৎস্য আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মীরসরাইয়ের মুহুরী প্রজেক্ট এলাকায় মৎস্য অফিসের অভিযানে বিপুল পরিমাণ চিংড়ি পোনা আহরণের জাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। উপজেলার মুহুরী প্রজেক্ট স্লুইস গেট সংলগ্ন এলাকায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৮২ টি মশারির ঠেলা জাল, ৭৬ টি ড্রাম, ১৭ টি পাতিল, ৫৭ টি বালতি ও ৫১ টি বোল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং অন্যান্য সরঞ্জাম জব্দ তালিকাসহ নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ কোস্টগার্ড মীরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ ও কোস্টগার্ড সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net