1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বিএনপি'র আহ্বায়কের বাড়িতে দূর্বৃত্তের আগুন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

মীরসরাইয়ে বিএনপি’র আহ্বায়কের বাড়িতে দূর্বৃত্তের আগুন

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২২৫ বার

মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (১৩ জুলাই) রাত ২ টার দিকে মীরসরাই উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের মাহতাব চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটেছে। পরে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আসে।

উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জনান, রাত আনুমানিক ২ টার দিকে আমরা সবাই ঘুমে ছিলাম। এসময় আমার বাড়ির এক কর্মচারি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আমরা ঘুম থেকে উঠে দেখি দুই ঘরের মাঝখানে করিডোরে আগুন জ্বলছে। করিডোরের সাথে লাগানো কক্ষে আমি স্ত্রী, সন্তান নিয়ে ঘুমে ছিলাম। আল্লাহর অশেষ রহমতে অল্পের জন্য সবাই মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি।

এসময় তিনি আরো বলেন, আমি উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ার পর আমার বাড়িতে মাঝে মধ্যে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় এবং আলোচনা সভা হতো। কিছুদিন আগে নেতা-কর্মীরা নিয়ে আসা একটি সিএনজির গ্লাস ভাংচুর করে কে বা কারা। এর পর বাড়িতে চুরির ঘটনা ঘটে। আরেকদিন রাতে এক লোক বাড়ির ছাদে উঠে যায়। কিন্তু দেখে ফেলায় সে দ্রুত পালিয়ে যায়। আমি বিষয়গুলো নিছক সাধরণ ঘটনা মনে করেছিলাম। কিন্তু গত রাতে কে বা কারা বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দিয়ে আমি ও আমার পরিবারকে হত্যার চেষ্টা করেছে।

এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আগুন লাগার বিষয়ে কেউ আমাকে জানায়নি। আমি খোঁজ খবর নিয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net